গোয়াইনঘাট (সিলে) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন দেশ ও জাতির ইতিহাস ঐতিহ্য সংরনে সাংবাদিকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মফস্বল এলাকার সাংবাদিকরা প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তাদের সংবাদ পরিবেশনের কারনেই এলাকার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তিনি মঙ্গলবার গোয়াইনঘাট প্রেসকাব‘র ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট প্রেসকাব‘র সভাপতি মনজুর আহমদ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিন’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্য আলহাজ্ব মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লুৎফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, উপজেলা প্রকৌশলী এ ইচ এম কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল আলী মাষ্টার, যুক্তরাষ্ট শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি মামুনুর রশীদ, গোয়াইনঘাট প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ-সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খাসিয়া পনরয় সমাজ কল্যান সংস্থার সভাপতি ওয়েলকাম লম্বা, যুবলীগ নেতা তাজ উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক আব্দুর রহিম, মোঃ ইব্রাহীম খলিল, ইলিয়াছ আকরাম, নুরুল হুদা, আলী হায়দার চৌধুরী, মনিরুজ্জামান মনির, জয়নাল আবেদিন কুটিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুর রহীম। উল্লেখ্য যে প্রায় ১৫লাখ টাকা ব্যয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় গোয়াইনঘাট প্রেসকাব ভবন র্নিমান কাজ শুরু হয়েছে।
যুগ যুগ ধরে সাংবাদিকরা দেশ ও জাতীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে:আব্দুল হাকিম চৌধুরী
121
previous post
