মৌলভীবাজারে রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

by News Room

মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজার রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বিশেষ শিশু (অটিজম) দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯জানুয়ারী) বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার কাযালয়ে শীত বস্ত্র বিতরন করা হয়।

রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শ্যামলী পূরকায়স্থ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: আজেদুর রহমান ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সন্দিপ দাশ, সুষমিত পাল,সমরিতা পাল,দেবরাজ পাল প্রমুখ। শীত বস্ত্র বিতরনে মৌলভীবাজার সদর উপজেলার শতাধিক বিশেষ শিশুরা(অটিজম) উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment