মেয়র আরিফের সুস্থতা কামনায় সিলেট মহানগর মহিলাদলের দোয়া মাহফিল

by News Room
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে সিলেট মহানগর মহিলাদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর নগরীরর দাড়িয়াপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর মহিলাদল কর্তৃক আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদিকা ও সিলেট মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাধারন সম্পাদিকা ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহানা, সাংগঠনিক সম্পাদিকা মিনারা হোসেন, ফাহিমা ইসলাম, ফারজানা হোসেন, স্নেহা ইসলাম, লাভলী জামান, মুনা রহমান, হাফসানা হোসেন, মিশা, পিংকী, আনিকা বেগম, আনোয়ারা বেগম, রাফেজা বেগম, ময়না বেগম, নাসরিন, লিয়া, নার্গিস, ফারজানা, শায়লা আক্তার প্রমুখ।

You may also like

Leave a Comment