দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শারদীয় দূর্গোৎসবকালে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিমা ভাংচুর, বাড়িঘরে হামলা, লুঠপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ার সামনে সার্ব্বজনীন পূজা কমিটির উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে, কালো পতাকা হাতে ব্যতিক্রমী প্রতিবাদ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সার্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সুজিত দেব সাধন, সহ-সভাপতি নিতীশ রাউত, উপদেষ্টা বিমল পাল, সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ-সাধারণ সম্পাদক সত্যপ্রিয় দাশ শিবু, দিপক দাস বুলু, হারান কান্তি ধর, সহ-কোষাধ্যক্ষ বিশাল দে উৎস, সদস্য দীপায়ন দেব দীপ, গুরু প্রসাদ চন্দ দাস, শিমুল চক্রবর্তী, তপন চৌধুরী, প্রিতম চক্রবর্তী, গণ দীপন দে, শুভ ডি প্লাবন, প্রহর তালুকদার, রাজন পুরকায়স্থ, নুপুর ভট্টাচার্য্য, বিজয় তালুকদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
