সাবেক প্রধাবমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশ নায়ক তারেক রহমান সহ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সিলেট ৩ আসনে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফল করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা যুবদল।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি ও সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেল এক বার্তায় বলেন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে আজকের বিক্ষোভ মিছিল সফল করেছেন। দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বিবৃতিতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দলের যেকোন প্রয়োজনে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
