শনিবার বিকেলে কদমতলী থেকে ঢাকাগামী বাস ছেড়ে না যাওয়ার প্রতিবাদ এবং ট্রেনের টিকিট বিক্রি ও ঢাকার উদ্দেশ্যে ট্রেন যাত্রার দাবিতে রেলস্টেশনে তাৎক্ষনিক সমাবেশে পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধা উপেক্ষা করে পরবর্তী পদক্ষেপনুযায়ী মহিলাদলের নেতৃবৃন্দ মিছিল সহকারে নগরীর তালতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা ও সিলেট মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর বলেন সরকার ষরযন্ত্র করে বাস, ট্রেন বন্ধ করলেও জনগনের ন্যায্য আন্দলন বন্ধ করে রাখতে পারবেনা। অন্যায়ভাবে বর্তমান হাসিনা সরকার বাকশালী কায়দায় পুলিশ দিয়ে সভা সমাবেশে বাঁধা প্রদান করছে। জনগনের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে ক্ষমতা স্থায়ী করার যে অপচেষ্টা চলছে তা কখোনোই বাস্তবায়ন সম্ভব হবেনা।
অনুষ্ঠিত সভায় মহিলাদলের কেন্দ্রীয় সদস্য মহানগর সাধারন সম্পাদিকা ও সিটি কাউন্সিলর প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহানাজের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদিকা জাহানারা ইয়াসমিন, মহানগর যুগ্ন সম্পাদিকা ফাতেমা বেগম রোজী, শাফিয়া খাতুন মনি ও শাহনাজ বেগম মুন্না, সাংগঠনিক সম্পাদিকা মিনারা হোসেন, সহ সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন ও রাহেলা জেরিন কানন, দপ্তর সম্পাদিকা খালেদা আক্তার হেনা, বিলকিস জাহান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদিকা তানিয়া রহমান, রোকসানা বেগ
