224
নিউজ ডেস্ক:রাজনীতির নামে দেশে সাধারণ মানুষ হত্যার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, এসব হত্যাকাণ্ডের জন্য সরকার ও ২০ দলীয় জোটকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্ত্রাসবিরোধী আলোর মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।পরে ওই অংশের কর্মীরা হরতাল-অবরোধের নামে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী আলোর মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে আবার শাহবাগে ফিরে আসে।
