136
নিজস্ব প্রতিবেদক:সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ২০ দলীয় জোটের সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টায় নগরীর রিকাবীবাজারস্থ মেট্রোপলিটন ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করেছেন। তিনি সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, হাজিফ আব্দুল হাই হারুন ছাত্রলীগের সাবেক নেতা জগতৎজ্যোতি হত্যা মামলার আসামী। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই মঙ্গলবার রাতে নগরীর রিকাবীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
