350
এম এ হান্নান : সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম কে ভালো কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক ও নগদ অর্থ দিলো সিলেট জেলা পুলিশ।
আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।উল্লেখ্য,সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যাকান্ডে প্রধান আসামী হিসেবে অভিযুক্ত আলোচিত পুলিশ অফিসার আকবর কে গ্রেফতারে কোম্পানীগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল বিশেষ ভূমিকা রেখেছেন বলে জানা যায়।
