ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হবে: র‌্যাব ডিজি

by News Room

নিউজ ডেস্ক:সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী কালী মন্দিরে আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাড সহ নিরাপত্তার বিষয়ে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম,পিপিএম।

আজ দুপুরে তিনি মন্দির এলাকা পরিদর্শনে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার ডিজি মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল রওশনুল ফিরোজ,  জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার,  উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ র‌্যাব-৬, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, ওসি নাজমুল হুদা, প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

র‌্যাব মহাপরিচালক মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাড স্থান সহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী শ্যামনগর  সফরকে ঘিরে সমন্বিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

You may also like

Leave a Comment