248
ক্রীড়া ডেস্ক:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েই সেজদায় লুটিয়ে পড়লেন সরফরাজের দল। এ যেন মহান আল্লাহর অন্যরকম এক কৃতজ্ঞতা। ফলে সবমিলেই এ এক অদ্ভুত ফাইনাল!
আজ পাকিস্তানের সামনে দাড়াতেই পারল না ক্রিকেট জগতের পরাশক্তি ভারত। ব্যাটিং কিংবা বোলিং- কোনোদিক দিয়েই এদিন পাকিস্তানের ধারেকাছেই ভিড়তে পারেনি বিরাট কোহলির দল।
অথচ পাকিস্তানের ফাইনাল পর্যন্ত আসার কথাই ছিল না। কিন্তু আজ সেই দলটিই কিনা গতবারের চ্যাম্পিয়ন ভারতের মত দলকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৮ম চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নিল! পাকিস্তানের দেওয়া ৩৩৯ রানের টার্গেটের সামনে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ! ৩০.৩ ওভারে মাত্র ১৫৮ রানেই শেষ হয়ে গেল কোহলিদের ইনিংস।শুধু হার নয়, এ যেন পাকিস্তানিদের কাছে ভারতের লজ্জার হার।
