বড়লেখা তালিমপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

by News Room

ইবাদুর রহমান জাকির,বড়লেখা থেকে: মৌলভীবাজারের বড়লেখা বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল তালিমপুর ইউনিয়ন এর ৩৫০ জন মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।No description available.

শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন তালিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাবু বিদ্যুৎ কান্ত দাস , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মানিক, সানু মিয়া, বিবেক দাস, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা আং হামিদ,মিসবাহুর রহমান, ছাত্র লীগ নেতা শান্ত পাল, সঞ্চালনায় ছিলেন তৈফিকুল ইসলাম আবির।

You may also like

Leave a Comment