বিয়ানীবাজারে মাদক বিরোধী সেলের অভিযানে ১৪০০ পিছ ইয়াবাসহ আটক ০১

by News Room

বিয়ানীবাজারে মাদক বিরোধী সেলের অভিযানে ১৪০০ পিছ ইয়াবাসহ ১জনকে আটক করেছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৮ডিসেম্বর বিকালে বিয়ানীবাজার থানাধীন শেওলা সেতুর দক্ষিণ পাশের্ সুপ্রীম কনভেনশন হলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে মোঃ আব্দুর রউফ (২৪)-কে আটক পূর্বক তার দেহ তল্লাশী করলে তার নিকট থাকা ১৪০০ (চৌদ্দশত) পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ)/ মোঃ কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে।।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।

You may also like

Leave a Comment