ডেস্ক রিপোর্ট:: সিলেটের বিয়ানীবাজারে সদ্য এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ দুইবোনকে ধর্ষণের ঘটনায় দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান- গত ২৫ মে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে বিয়ানীবাজার উপজেলার হাজরাপাড়া গ্রামের সদ্য এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হওয়া দুইবোনকে ধর্ষন করে ৫ নরপশু। এর মধ্যে বড় বোনকে ৩ জন ও ছোট বোনকে ২ জন ধর্ষন করে।
এ ঘটনায় নির্যাতিতাদের বাবা বাদি হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ নরপশুদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, ধর্ষকদের সহযোগী ও নির্যাতিতাদের বাবাকে ফোনে হুমকিদাতা বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)কে গত সোমবার আটক করে পুলিশ। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক নজরুল ধর্ষক জয়নুলের ভাই বলে জানিয়েছে পুলিশ।
