বিশ্বের উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে

by News Room
আমির উদ্দিন, গোয়াইনঘাট থেকে :–বিশ্বের উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও নিজের পায়ে দাড়াতে হবে ।বর্তমান সরকারের চিন্তা হলো স্বার্বিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আত্মমর্যাদায় স্বয়ংসম্পূর্ণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই গ্রাম পর্যায় পর্যন্ত সকল সুযোগ সুবিধা দিয়ে দেশের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।  সামাজিক সূচক থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সব কটিতেই অভাবনীয় উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। এজন্য দেশে বর্তমান সময়ে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের স্বদিচ্ছা থাকায় সম্ভব হচ্ছে। অপর দিকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর যোগাযোগ ব্যাবস্থাও রোল মডেলে রুপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট-৪ আসনের সাংসদ সদস্য ইমরান আহমদ এমপি।রোববার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সারী-গোয়াইনঘাট রাস্তার বড় ভাঙ্গা ব্রীজ, ঘোষের আংরা ব্রীজ, বার্কিপুর ব্রীজ, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং রাস্তার সংস্কার কাজের ভিত্তি প্রস্তর ও পরিদর্শন, গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নব নির্মিত ভবনের উদ্বোধন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভায় অংশ গ্রহণ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন, লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে  বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেছেন তিনি।দিনব্যাপী এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলিগের সভাপতি মোঃ ইব্রাহীম, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আসলম, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্রপাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক দেবব্রত ভট্টাচার্জ, সাংগঠনিক সম্পাদক এস কে কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, বন ও পরিবেশ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং ৪নং লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, সদস্য সুবাস দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমদ মোস্তাকীন, সদস্য নজরুল ইসলাম, গোলাম করিম শামীম, সুহেল আহমদ, মুজিবুর রহমান, সালেহ আহমদ, জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক নাজিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান,পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান আশিখ, ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন প্রমূখ।

You may also like

Leave a Comment