সিলেট বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারের প্রভাব খাটিয়ে ড্রেন করার নামে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। আর এর পেছনে কাজ করছে একটি আওয়ামী সিন্ডিকেট।
স্থানীয় সূত্রে জানা যায়, লামাকাজীতে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা-কর্মীদের একটি অংশ ড্রেন করার নামে ব্যবসায়ীদের হয়রানি করছে।
জানা যায়, শ্রমিক লীগ নেতা ও লামাকাজী সিএনজি স্টেশনের সভাপতি সিরাজ ও লামাকাজী সেচ্ছাসেবকলীগের সভাপতি এর্শাদ, আওয়ামীগ নেতা শানুর,যুবলিগের ফয়জুল,জহির,জাতীয় পার্টির নেতা দুলার ও আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে ড্রেন করার নামে গর্ত করে ব্যবসায়ীদের হয়রানি করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লামাকাজীতে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লামাকাজী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, আওয়ামী লীগ সকারের অনিয়ম, দুর্নীতি ও স্বৈরশাসনের ফলে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে৷ যার কারণে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী চিহ্নিত চাঁদাবাজরা লাকাজীতে নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের জিম্মি অবস্থা থেকে বাঁচাতে প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কবির হোসেন ধলা মিয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না,এ রকম কোন কাজ আসে নাই। এর বাহিরে উনি আর কিছু বলতে চান নাই।
