ডেস্ক: শুধু ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরই নয়, বিশ্বকাপ শুরুর আগে পর্তুগাল শিবিরে আরও সুখবর ৷ কী সুখবর ? বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷
সেরা দশ জন ধনী ফুটবলার বাছা হয়েছে ৷ সেই তালিকায় সেরা হয়েছেন রোনাল্ডো ৷ ক্রিশ্চিয়ানোর মোট সম্পত্তির পরিমান ২৩০ মিলিয়ন ইউএসডি ৷ রিয়েল মাদ্রিদের এই তারকা ফুটবলারটি হারিয়ে দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে ৷ ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েন রুনি ও স্টেফেন জেরার্ডকেও হা্রিয়ে দিয়েছেন ৷ রুনির মোট সম্পত্তির পরিমাণ ৯৫ মিলিয়ন ইউএসডি ৷ রোনাল্ডো থেকে অনেক পিছিয়ে রয়েছেন ব্রাজিলের তরুণ তারকা নেইমার ৷ বার্সেলোনার এই তারকা ফুটবলারটির মোট সম্পত্তির পরিমাণ মাত্র ২৫ মিলিয়ন ইউএসডি ৷ বিশ্বকাপ জয়ী স্পেনের দলে একমাত্র ফার্নান্দো তোরেস রয়েছেন সেরা দশ ধোনীর তালিকায় ৷ তোরেসের সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন ইউএসডি ৷- ওয়েবসাইট।
