বালাগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা সম্পন্ন

by News Room

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা গত (৬ ফেব্রুয়ারি) রোববার বিকেলে বালাগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক ( ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছে। এম ইলিয়াস আলী সহ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রতিহত করতে সরকার দলীয়রা দেশের বিভিন্ন জায়গার মতো সিরাগঞ্জের বেলকুচি উপজেলায় যুবদল নেতা আলী আকবরকে গুম ও হত্যা করেছে। এসব হত্যাকান্ডের জন্য একদিন কাঁঠগড়ায় দাড়াতে হবে। তিনি আগামী ১০ দিনের মধ্যে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে কমিটি গঠনের তাগিদ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুলক দাস দুরন্ত, মিশতাকুল ইসলাম, জুনায়েদ আহমদ, সালাউর রহমান সালাম, দেলোয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, সদস্য সেলিম খান, আলী আহমদ, আবুল খায়ের, রাজু আহমদ, শুকুর আহম, আবুল খয়ের, আব্দুস সালাম আজাদ, আফজল হুসেন দারা, শিমুল আহমদ, আজাদ, খালেদ আহমদ, ময়না মিয়া, বজলুর রহমান তোফায়েল আহমদ, হাসান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, শাহরিয়ার আমদ, মিসবাহ, জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আজমল হোসেন, আমজাদ হোসেন, জুবায়ের আহমদ, দুলাল, শামীম, আব্দুন নুর, সাদেক, মঞ্জুর, আল আমিন, জাকির হুসেন টিটু, প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment