জুনায়েদুর রহমান : বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ইউকের উদ্যোগে ও বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেটের বিশ্বনাথ, বিয়ানীবাজার, কানাইঘাট, মৌলভীবাজারে ৪টি ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সর্বশেষ বিশ্বনাথের স্থানীয় প্রিন্সিপাল ইউমেন্স কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। এর আগে একইভাবে ০৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বিয়ানীবাজার আয়শা হক হাসপাতালে, মঙ্গলবার কানাইঘাট মহিলা কলেজে, বুধবার মৌলভীবাজারের শাহ মোস্তফা রোডের শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বেলা ১০ ঘটিকায় বিএইচডিআই এর প্রতিনিধি কামাল আহমেদ মাছুম ও বিআরটি ইউকের বাংলাদেশ প্রতিনিধি শাহীন আহমদ রাজুর যৌথ পরিচালনায় ফ্রী মেডিকেল ক্যাম্পের শুরুতে বক্তরা বলেন, বাংলাদেশ মেডিকেল রিফিল ফাউন্ডেশন (বিএমআরএফ) এই চ্যারিটি সংস্থাটি সিলেটের যুক্তরাজ্য প্রবাসী বর্তমান প্রজন্মের তরুনদের প্রতিষ্ঠিত পেশাজীবিদের একটি দাতব্য প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্নভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিএইচডিআই উদ্যোগে সিলেটের তৃণমূল পর্যায়ের গরীব অসহায় মানুষের জন্য ঔষধ, চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করতে প্রতিবছর যুক্তরাজ্য থেকে চিকিৎসা ভ্রমণের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর সিলেটের ৪টি উপজেলায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এজন্য ১৭ সদস্যের একটি দল যুক্তরাজ্য সিলেটে এসেছিলেন। তারা ৯ ফেব্রুয়ারী যুক্তরাজ্যের উদ্যেশ্যে যাত্রা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএইচডিআই এর সদস্য আক্তারুজ্জামান, ডা: কাউছার হক, ডা: আক্তারুজ্জামান, ডা: হুসনেয়ারা হক, ডা: আব্দুল হালিম, ডা: তাইয়্যেবাহ খান, হেলাল উদ্দীন, শামীম আহমদ, কায রাহমান, ডা: শামছুল ইসলাম এবং ডা: আবু তাহের মো বাহার।
