175
সিলেট ভিত্তিক রানার্স,এ্যাথলেটস ও সুধীজনের এক মতবিনিময় সভা নগরীর হোটেল মেট্রো ইন্টারনেশনাল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এ্যাথলেটস ফেডারেশন’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দর রকিব মন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপ পরিচালক মো: রাশিদুল হাসান এবং সিলেট জেলার মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মারিয়াম চৌধুরী মাম্মি।সভার পূর্বে ভোর বেলায় প্রধান অতিথিসহ শতাধিক রানার্সের অংশগ্রহনে ধোপাদিঘীরপাড় থেকে ১০কি.মি প্রীতি ও শুভেচ্ছা রান অনুষ্ঠিত হয়।সিনিয়র এ্যাথলেটস কৃষিবিদ মোঃ আবু নাছের আঞ্চিলক পরিচালক (অবঃ) এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি প্রফেসার আজাদ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে রাখেন খ্যাতনামা রানার নাসরিন বেগম। রানার্স সংগঠনদের মধ্যে সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির মাসুক আমিন,সিলেটি রানার্সের হাসান দোজা, সিলেট ফিটনেস ক্লাবের জুবায়ের আহমেদ,সিলেট রানার্স কমিউনিটির হাসান আহমে,ভোরের পাখি সংগঠনের জাকির হোসেন,সিলেট ম্যারাথন রানার্সের বিশ্বজিৎ দাস,এক্সট্রিম রানার্স কমিউনিটির রাজীব দাস এবং সুরমা রানার্সের নজরুল ইসলামসহ মুক্ত আলোচনায় অনেক রানার বক্তব্য রাখেন। বক্তাগন শরীরচর্চার উত্তম উপায় হিসাবে দৌড়বিদগনকে নিয়ে কেউ যেন ম্যারথন ইভেন্ট করে প্রতারণা না করতে পারে সেজন্য বাংলাদেশ এ্যাথলেটস ফেডারেশনকে কার্যকর হস্তক্ষেপ করার অনুরোধ করেন। প্রধান অতিথি আগস্ট মাস শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করতে নিয়মিত দৌড়ানো,শরীরচর্চা,ক্রীড়া ও এ্যাথলেটিকস কার্যক্রমের উপর গুরুত্ব প্রদানের জন্য সকলকে আহবান করেন।তিনি সিলেটের এ্যাথলেটিকসের উন্নয়নে প্রশিক্ষণ, আন্তজার্তিক ম্যারাথন ইভেন্ট,জাতীয় ও আন্তজার্তিক এ্যাথলেটস প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন , মানুষের দৌড়ানোর আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ সুযোগে যেনতেন রানিং গ্রুপ বা রানিং কমিউনিটি নামে অনেকে ফেসবুক পোস্ট দিয়ে ম্যারথন ইভেন্ট আয়োজনের মাধ্যমে অবৈধ বানিজ্য ও প্রতারণা করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। তাই বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সম্পৃক্ততা ছাড়া বা খোজ খবর না নিয়ে কোন ম্যারথন ইভেন্টে অংশগ্রহণ না করার জন্য রানার্সদের তিনি আহবান করেন।
