ডেস্ক রিপোর্ট :সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস বাংলাদেশকে আইএসের নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে বলে দাবি করা হয়েছে এর অনলাইন ভিত্তিক মাসিক পত্রিকা ‘দাবিক’ এর সর্বশেষ সংখ্যায়। গত ২১ নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’র অনলাইনে ‘বাংলাদেশ আইএসের নতুন যুদ্ধক্ষেত্র’ শিরোনামে একটি প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে বা বাংলায় একজন আঞ্চলিক নেতার অধীনে নতুন হামলার জন্য সংগঠিত হচ্ছে আইএস। তবে দাবিক সেই আইএস নেতার নাম প্রকাশ করেনি। তিনি কে তারও কোনো আভাস এতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে প্রকাশ। ঢাকায় অভিজিৎ রায় হত্যার ঘটনাস্থল ও ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লার লাশের ছবি প্রকাশ করে ‘দি রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল’ শিরোনামের ওই প্রতিবেদনে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে ‘বেঙ্গল’ নামে।এতে লেখা হয়েছে, বাংলাদেশে খিলাফতের সৈনিকেরা খলিফা ইব্রাহিমের আনুগত্যে সমবেত হয়েছেন। পুরনো বিভাজন ভুলে একজন আঞ্চলিক নেতা নির্বাচন করেছেন তারা, তার অধীনে প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নিয়েছেন, বাস্তবায়ন করছেন ইসলামিক স্টেট নেতার দেওয়া আদেশ। দাবিক লিখেছে, বাংলায় খলিফার সেনারা যখন কুফরের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন ধর্মনিরপেক্ষ মুর্তাদ আওয়ামী লীগ সরকার সত্য বিকৃত করছে এবং মুরতাদ বিএনপি ও জামায়াতের ওপর দায় চাপাচ্ছে। বাংলাদেশে আইএস’র আঞ্চলিক নেতা! ‘দি রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল’ নিবন্ধে বলা হয়েছে, গত শতকের আশির দশকে আফগানিস্তানে কমিউনিস্টবিরোধী ‘জিহাদ’ শেষ হওয়ার পর মুজাহিদরা নতুন জিহাদের ফ্রন্ট খোলার লক্ষ্য নিয়ে যার যার বাড়িতে ফিরে যান; তাদের মধ্যে বাংলার যোদ্ধারাও ছিলেন। তবে অনেকে ভুল পথে চলায় নব্বই দশকের শেষ দিকে আল্লাহর আশির্বাদপুষ্ট শায়খ আব্দুর রহমান জেএমবি প্রতিষ্ঠা পর্যন্ত তা বিলম্বিত হয়। ২০০৫ সালের ২১ অগাস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলার কথা উল্লেখ করে শায়খ রহমানকে ‘উপ-মহাদেশের ১৯তম জিহাদি নেতা’ বলা হয়েছে ওই নিবন্ধে। তবে ভারতের গোয়েন্দা দপ্তরের সাবেক কর্মকর্তা সুবীর দত্তের ধারণা, আইএস ‘বাংলাদেশ’ না লিখে সচেতনভাবেই হয়তো নিবন্ধে ‘বাংলা’ লিখেছে; পশ্চিমবঙ্গ বা আসামও হয়তো তাদের লক্ষ্য
দাবিক লিখেছে, বাংলায় খলিফার সেনারা যখন কুফরের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন ধর্মনিরপেক্ষ মুর্তাদ আওয়ামী লীগ সরকার সত্য বিকৃত করছে এবং মুরতাদ বিএনপি ও জামায়াতের ওপর দায় চাপাচ্ছে।
– See more at: http://www.dainikamadershomoy.com/2015/11/23/59634.php#sthash.Pwmr3IRU.dpuf
