162
ডেস্ক রিপোর্ট :সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদার বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে। একই সাথে চেয়ারম্যান পদে নূরুল হুদাকে কেন্দ্র থেকে ১৯ দলীয় জোটের সমর্থন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে নির্বাচনের ৫দিন আগে দলীয় সমর্থন হারালেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গঠিত সিলেট বিভাগের নির্বাচন মনিটরিং সেলের প্রধান তারিকুল আলম তেনজিং জানান- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে শাহজামাল নূরুল হুদার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নির্বাচনে নূরুল হুদাকে দলীয় সমর্থন দেয়া হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে শাহজামাল নূরুল হুদাই ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।

প্রসঙ্গত, এর আগে কেন্দ্র থেকে আবুল কাহের শামীমকে ১৯ দলীয় জোটের সমর্থন দেয়া হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীও কাহের শামীমকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রার্থী হিসেবে উল্লেখ করে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেছিলেন।
এছাড়া বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছিল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদাকে।