বর্ষিয়ান জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে জাতীয় মৎস্যজীবি সমিতি সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী ও শোক জ্ঞাপন

by News Room

বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি ও জেলা পরিষদ সিলেটের প্রশাসক বর্ষিয়ান জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর ইন্তেকালে (ইন্না….রাজিউন) জাতীয় মৎস্যজীবি সমিতি সিলেট জেলা শাখা’র প থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শ্রী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সিনিয়র সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, সম্পাদক আজির উদ্দিন মাহী, সাংগঠনিক সম্পাদক পুলিন সরকার, প্রচার সম্পাদক মো: নুরুল ইসলাম, সহ-সম্পাদক মো: ইসমাইল আলী প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের মরদেহের পাশে কিছুণ অবস্থান নেন। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং নেতৃবৃন্দ বলেন মরহুমের মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment