চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট এর উদ্যোগে নানা আয়োজনে ১লা বৈশাখ ১৪২২ কে বরণ করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয়। এতে ছিল চিত্রাংক, কুইজ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট এর সংগঠক ভোলানাথ দাশ এর সভাপতিত্বে ও নাজিকুল ইসলাম রানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সমন্বয়ক আবু জাফর, ড. নেছার আহমদ কায়ছার, শাবিপ্রবি প্রভাষক শাকিল ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক সামছুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ রাজনেতিক ব্যক্তিত্ব এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, ন্যাপ মহানগর সভাপতি ইসহাক আলী, গণতন্ত্রী পার্টি জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সর্দার, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, তুহিন কান্তি ধর, যুব ইউনিয়ন সভাপতি খায়রুল হাসান, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সমাজ সেবা সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ। চিত্রাংক প্রতিযোগিতায় বিচারক ছিলেন দেলোয়ার হোসেন। চিত্রাংক, কুইচ, রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক বদরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব ১লা বৈশাখ। বিগত বছরের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট দূর করে আগামীর গণতান্ত্রিক সমাজ নির্মাণে সবাইকে ঐকবদ্ধ হতে হবে। বিজ্ঞপ্তি
বর্ষবরণ উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আলোচনা সভা
189
