বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে: শফিকুর রহমান চৌধুরী

by News Room

বর্তমান আওয়ামী লীগ সরকার যুবসমাজের বেকারত্ব দুর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। এ সরকারের আমলে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। সৎ ব্যবসার মাধ্যমে ইহ-পরকালীন কল্যাল লাভ করা সম্ভব। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এ কথা বলেন। তিনি গতকাল রোববার বিকেলে সিলেট কালেক্টরেট মার্কেটে আল-মদিনা ওয়াচ এন্ড অপটিকস নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ কবির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পূরকায়স্থ, যুক্তরাজ্যে ওল্ডহাম আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফয়সল আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম কবির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান, চান মিয়া, বাবু মিয়া, শাহনাজ আহমদ, বদরুল ইসলাম মিলন, সারোওয়ার, আলী েেহাসেন, হুমায়ুন কবির, রায়হান আহমদ প্রমূখ্ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ ময়নুল ইসলাম। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment