বন্দরবাজারে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

by News Room

ডেস্ক রিপোর্ট: খালেদা জিয়ার উপর মামলা দায়ের প্রতিবাদে ও অবরোধ-হরতালের সমর্থনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার দুপুর পৌনে ১ টার দিকে নগরীর বন্দরবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর জেলরোড এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বন্দরবাজারে পৌঁছলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে নেতাকর্মীরা মিছিল ছেড়ে পালিয়ে যান।

তবে মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, রুহুল কুদ্দুস হামজা, প্রফেসর মঈন উদ্দিন, নূরুল ইসলাম রুহেল, হাজী রিপন মিয়া, শেখ মিজান, আলী হোসেন, হোসেন আহমদ রুহুল, এমদাদুর রহমান, ছাত্রদল নেতা কাউছার হোসের রকি, হোসেন খান ইমাদ, হৃদয় দাশ, শ্রমিক দল নেতা মিজান আহমদ, মিজান আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment