ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বর্জন করুন :বাবুনগরী

by News Room

মহানবী সা.কে নিয়ে ফ্রান্স রকারের অর্থায়নে ব্যাঙচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর অবমাননা সহ্য করার মতো নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হযরত রাসূলূল্লাহ সা.-এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সরকারীভাবে ফ্রান্সের সকল পণ্য আমদানী নিষিদ্ধ করুন। কুটনৈতিক সম্পর্ক বর্জন করুন। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানান। তিনি ওআইসি, আরব লীগসহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা জালালউদ্দিন,মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন, মাওলানা হাফেজ ফায়সাল ও মাওলানা কুতুবুদ্দিন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

 

You may also like

Leave a Comment