ফুলকুঁড়ি উপশহর অঞ্চল ২০১৩ সেশনের শ্রেষ্ঠ মনোনীত

by News Room
সিলেটের খবর ডেস্ক:জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপশহর অঞ্চল ২০১৩ সেশনের শ্রেষ্ঠ অঞ্চল মনোনিত হয়েছে। রবিবার  নগরীর শাখা কার্যালয়ে ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর পরিচালক নাজিরুম মুবিনের সভাপতিত্বে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।সভাপতি তার বক্তব্যে বলেন শিশুদের মনে অনেক স্বপ্ন লুকিয়ে থাকে। শিশুরা নিজেদেরকে প্রকাশ করতে ভালবাসে। তাদের প্রতিভা বিকাশে আমাদের সব ধরনের সহযোগিতা করা উচিত। শিশু কিশোরদের উপযুক্ত পরিচর্চা করতে পারলে আগামিতে তারা দেশের যোগ্য নেতৃত্ব ও সম্পদ হিসেবে  গড়ে উঠবে। ফুলকুঁড়ি আসরকে সহযোগীতা করার জন্য সকল অভিবাবক ও শুভাকাংখীদের ধন্যবাদ জানান। বক্তব্য শেষে তিনি সার্বিক কাজের ভিওিতে ২০১৩ সেশনের শ্রেষ্ঠ অঞ্চলের নাম ঘোষনা করেন।
২০১৩ সেশনের শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে মনোনিত হয় উপশহর অঞ্চল, দ্বিতীয় সুবিদবাজার অঞ্চল এবং তৃতীয় টিলাগড় অঞ্চল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী পরিচালক আজহার উদ্দিন খান, অর্থ সম্পাদক শাহ তানিম মানমুদ, প্রচার সম্পাদক আরেফিন সোহান, অফিস সম্পাদক সায়েম আহমদ, শিক্ষা সাহিত্য সম্পাদক আবিদ সালমান, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল আহমদ,কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক সাইফুর রহমান, সমাজসেবা সম্পাদক মাজেদুল হক চৌধুরি, বিজ্ঞান চক্রের পরিচালক ইমাদ রহমান।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ অঞ্চলের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন মহানগরীর সংগঠকবৃন্দ। অনুষ্ঠানে ৭টি অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment