প্রাথমিক শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলা শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

by News Room

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সহকারী শিক্ষকদের পদোন্নতি, ১০ গ্রেডে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের ৯/৩/১৪ হতে ১৪/১২/১৫ এর মধ্যবর্তী সময়ের টাইমস্কেল ও ৯ গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে শিক্ষক প্রতিনিধি সম্মেলন- অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার শহরের আদর্শ মিলনায়তনে সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাস্টার মোঃ আবুল খায়ের, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আইসিটি সম্পাদক জনাব আবু হানিফ, উপদেষ্টা জনাব অধ্যাপক মমতাজুল হাসান আবেদ, জেলা সভাপতি জনাব জসীম উদ্দিন, উপজেলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জনাব আমিরুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ সামছুল ইসলাম, মোঃ হোসাইন আহমদ, মোঃ মোজাফফর হোসেন ও মাওলানা আব্দুল কালাম আজাদ প্রমূখ। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষকরা একটি আলোকিত জাতি গঠনের কারিগর। সংশ্লিষ্ট দাবীগুলো মেনে নিয়ে শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment