প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে: অধ্যাপক জাকির হোসেন

by News Room

সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার আদায় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগকে নিয়ে যে স্বপ্ন দেখে ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে ত্যাগ, শ্রম ও মেধার মাধ্যমে দেশের কল্যাণে ভ‚মিকা রাখতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থধারার কর্মীদের যেভাবে মূল্যায়ন করেন, ঠিক তেমনি ভাবে শাসনও করেন। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে যারা দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি আওয়ামীলীগে সাথে কাধে কাধে মিলিয়ে ছাত্রলীগকে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির গত ১০ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ এর সম্মানে ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
ছাত্রলীগ নেতা হিমেল কান্তি দেব ও মুক্তাদির আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহিলা সম্পাদিকা সাবেক কাউন্সিরল আছমা বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, মহানগর আওয়ামীলীগের সদস্য ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, সদস্য এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, এমরুল হাসান, সিসিকের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, জুমাদিন আহমদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, সিলেট জেলা তাতলীগের সভাপতি আলমগীর হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ।
বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম.এ রশিদ আহমদ, জেলা তাতীলীগ নেতা শাহীন আহমদ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ময়না মিয়া, শেখ সুহেল আহমদ কবির, আব্দুল হান্নান, আব্দুল আজিজ হাবান, জুয়েল আহমদ, জেলা যুবলীগ নেতা রিকন পাল, কৃষকলীগ নেতা আব্দুল হামিদ, বিলাল আহমদ রাজু, সায়মন আহমদ, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা মাহবুব আলম মজনু, দুলাল আহমদ মির্জা, শাহজাহান আহমদ, আরিফ আহমদ, রনি আহমদ, শেখ আলী আশরাফ সোহেল, রায়হান আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুমায়েল আহমদ, ছাত্রলীগ নেতা আলী নেওয়াজ সামী, হামিদুল ইসলাম ফাহাদ, ছায়েম আহমদ সামী, ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি সজিব হোসেন, ছাত্রলীগ নেতা আমিনুল হক খছরু, জাকারিয়া হক, অনিক চন্দ্র অপূর্ব, বাধন কুমার দাশ, জুবায়ের খান, শাহরিয়ার হোসেন সজিব, মাহিন আহমদ চৌধুরী, মুক্তাদির আহমদ চৌধুরী, সুজন আহমদ, হিমেল আহমদ, বাদশা আহমদ, জাকির আহমদ, দীপু রবি দাস, বিষ্ণু রবি দাস, অপু রবি দাস প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নাঈম আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক জাকির আহমদ সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment