প্রথম বারের মত ভারতের মাটিতে বাংলাদেশ – ভারত টেস্ট

by News Room
বায়েজীদ আহমদ সাদী :ঐতিহাসিক টেস্ট খেলতে ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৬ বছর পর একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে মাঠে গড়াবে এই টেস্ট।ঢাকা ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বললেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক বলেন, ভারতের মাটিতে আমরা এমন পারফর্মকরতে চাই যেন তারা আমাদের বারবার ডাকে। আমার কাছে এটা আর দশটা ম্যাচের মতোই। তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে খেললে কোনো চাপ থাকে না। যেমনটা থাকে জিম্বাবুয়ের বিপক্ষে। দলীয়ভাবে ভালো খেলা দরকার বলে মনে করেন অধিনায়ক। ধারাবহিকতা বজায় রাখারও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মুশফিক। ভারত সফরের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম,লিটন দাস, শফিউল ইসলাম।

You may also like

Leave a Comment