প্যানেল মেয়র কয়েছ লোদীর পিতার ইন্তেকাল

by News Room

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক কিমিটির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদীর পিতা মজির উদ্দিন আহমদ লোদী আর নেই।

গতরাত (বুধবার দিবাগত রাত) আড়াইটায় নগরীর মিরের ময়দানস্থ এলাইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মজির উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েছ লোদী তাঁর বড় ছেলে।

 

You may also like

Leave a Comment