পৌর নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার

by News Room

সিলেটের খবর ডেস্ক:চলমান পৌরসভা নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘চলমান পৌরনির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না।’

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘আজ সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। বেলা ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্টকে দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিল না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না।  কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও তা সিদ্ধ হয় না।’

পৌর নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে অভিযোগ করে মাহবুব তালুকদার বলেন, ‘সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সব ঐকমত্য আবশ্যক।’ যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বলেও তিনি মন্তব‌্য করেন।

 

You may also like

Leave a Comment