পাবনা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির আহবায়ক হলেন কামিল হোসেন

by News Room

আর কে আকাশ,পাবনা থেকে: পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির আহŸায়ক হলেন পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব মো. কামিল হোসেন। সদ্য বিলুপ্ত পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ওমর আলী খান ও সাধারণ সম্পাদক কালাম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ২০২৩ পর্যন্ত থাকলেও সমিতির কিছু সদস্যদের দাবির মুখে পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব মো. কামিল হোসেনকে আহŸায়ক এর দায়িত্ব অর্পণ করা হয়। সমিতির গঠনতন্ত্র অনুয়ায়ী আহŸায়ক কমিটিতে আরও দুজনকে কমিটির সদস্য হিসেবে অন্তভুক্ত করা যাবে। সমিতির সকলের নিকট গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত উক্ত আহŸায়ক কমিটি পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।
আলহাজ্ব মো. কামিল হোসেন মুঠোফোনে জানান, সকলের সাথে আলোচনা করে আহŸায়ক কমিটিতে আরও দুজন সদস্য অন্তভূক্ত করা হবে।

 

You may also like

Leave a Comment