পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ

by News Room

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। ডন ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির কাছে একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

এক কর্মকর্তা জানায়, মাদ্রাসায় ক্লাস চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের তথ্য মতে, একটি পরিত্যক্ত ব্যাগে পাঁচ কেজি বিস্ফোরক ছিলো। মাদ্রাসাতে যখন কোরান পাঠ চলছিলো তখন ওই বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়।

তবে এখন পর্যন্ত কেউ এই হামলায় দায় স্বীকার করেনি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানের আইন শৃঙ্খলাবাহিনী। আফগান সীমান্তের নিকটবর্তী পেশোয়ার শহরে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

You may also like

Leave a Comment