সিলেটের খবর ডেস্ক:বিধিনিষেধের পরিস্থিতির মধ্যেও সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহণের জন্য ৮টি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ঢাকা-সিলেট, সিলেট-ঢাকা, চট্টগ্রাম-সরিষাবাড়ী, সরিষাবাড়ী-চট্টগ্রাম, খুলনা-চিলহাটি, চিলহাটি -খুলনা, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা, ঢাকা-পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রতিদিন চলাচল করবে। বুধবার থেকে এই ট্রেনগুলো চলাচল করবে।
তিনি জানান, প্রাথমিকভাবে লকডাউনের জন্য এগুলো চালু করা হয়েছে, পরবর্তীতে প্রয়োজনের ভিত্তিতে এই ট্রেন চালু রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিশেষ পার্সেল ট্রেনে শাক-সবজী, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ২৫ শতাংশ রেয়াত ও অন্যান্য সকল প্রকার চার্জ মওকুফ করা হবে।
