নির্বাচন থেকে সরে গেলেন সভাপতি প্রার্থী শেখ আশরাফুল আলম নাসির

by News Room

সিলেট প্রেসক্লাব নির্বাচনের সভাপতি প্রার্থী শেখ আশরাফুল আলম নাসির নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। ব্যক্তিগত সমস্যার কারনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান। আজ দুপুরে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শেখ নাসির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘‌‌ঐতিহ্যবাহী সংগঠন সিলেট প্রেসক্লাবের সাধারন নির্বাচন ২০১৬-১৭-এ আমি শেখ আশরাফুল আলম নাসির ভোটার নং-৮৭, তফসিল ঘোষিত নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে সম্মানীত ভোটারদের মতামত নিয়ে মনোনয়ন দাখিল করে উক্ত পদের এক বৈধ প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমি অত্যন্ত দুখের সাথে প্রেসক্লাবের সকল সম্মানীত সদস্য ও ভোটারদের কাছে জানাচ্ছি যে আমার ব্যক্তিগত সমস্যার কারনে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি’।

তিনি তার প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী জনাব ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবীরের সাফল্য কামনা করেন।  নিজ বিবেচনায় ভোটাররা রায় দিয়ে সংগঠনের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

You may also like

Leave a Comment