137
এফ এ মুন্না:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন- একটিমাত্র দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না- এটা ঠিক না। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ না হওয়ার জন্য খালেদা জিয়াই দায়ি। বারবার আহ্বান জানানোর পরও বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। খালেদা জিয়া সংবিধান মানেন না বলেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এটা চান না। তাই তিনি নির্বাচনে না এসে জামায়াতকে সাথে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন।
শুক্রবার সকালে সিলেটে সুরমা নদীর উপর নির্মিতব্য কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন- সরকার সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছিল। কিন্তু বিএনপি তাতে সাড়া না দেওয়ায় সম্ভব হয়নি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর যে কোন সময় সকল দলের অংশগ্রহণে আরেকটি সুন্দর নির্বাচন হতে পারে।
