সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম মাহফুজুর রহমান বলেছেন, জাতির পিতা দেশের জন্য যে শ্রম দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ এতদূর পৌঁছেছে।
আমাদেরকে আরো দূর যেতে হবে। এজন্য আমাদের অন্যতম লক্ষ্য হতে হবে ভিশন-২০৪১ বাস্তবায়ন। দেশপ্রেম অনেকভাবে দেখানো যায়। আমাদের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে দেশপ্রেম দেখিয়েছেন। দি অপস্টিমিট শিক্ষার আলো বিস্তারের মাধ্যমে দেশপ্রেম দেখাচ্ছে। আর শিক্ষার্থীদের দেশপ্রেম দেখানোর পন্থা হলো, পড়াশোনা করে দেশের জন্য নিজেকে তৈরি করা।
দি অপস্টিমিট সিলেটের আয়োজনে ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রফেসর আব্দুল মতিনের সভাপতিত্বে ও অপটিমিস্ট সিলেটের প্রেস এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর আব্দুল বাতিন ফয়সল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী দি অপটিমিষ্ট এর ডোনার বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জুল করিম (আবু), যুক্তরাষ্ট্র প্রবাসী দি অপটিমিষ্ট এর ডোনার ডক্টর আশরাফ চৌধুরী, কানাডা দেশে-বিদেশে টেলিভিশনের সিইও নজরুল মিন্টো, যুক্তরাষ্ট্র প্রবাসী দি অপটিমিষ্ট এর ডোনার খায়ের আহমদ চৌধুরী ফকু, যুক্তরাষ্ট্র প্রবাসী দি অপটিমিষ্ট এর ডোনার সাঈদ-উন নূর।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাদ আব্দুল লতিফ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ মালিক চৌধুরী, অপটিমিস্ট সিলেটের ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড একাউন্টস প্রফেসর ডক্টর সুলতান আহমদ, অপটিমিস্ট সিলেটের ডাইরেক্টর প্ল্যানিং সৈয়দ হাতিম আলি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এলাইছ মিয়া, প্রবাসী ডলি আহমেদ, প্রবাসী আফিয়া খানম, শাহ্ধসঢ়;জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি, এমসি একাডেমী শিক্ষার্থী মুসলেহ আহমদ এবং জকিগঞ্জ ইছামতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী তানিয়া জান্নাত তাফাদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ ইছামতি ডিগ্রী কলেজে অপটিমিস্ট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তানজিলা আক্তার,।
আশরাফ চৌধুরী বলেন, শিক্ষা এমন এক স্তম্ভ যা কখনো ভেঙে পড়ে না। এটা মানুষকে বহন করে। প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।
উল্লেখ্য, ২০০১ সালে ৫৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠণ দি অপটিমিস্ট। একসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৮৩/৮৪ তে।এদিকে আজকে স্কুল শাখার ২৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯৩০০ টাকা এবং মেডিকেল/ইঞ্জিনিয়ারিং এর ৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২১৬০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
