নিউজ ডেস্ক: মৃত্যুর প্রায় ১৮ বছর পর বাংলা চলচিত্রের নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবি জানালেন তার হাজার হাজার ভক্ত। সালমান শাহ্কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তার ভক্তরা এর বিচার দাবি করেন। সালমান শাহ্ হত্যাকান্ডের বিচারের দাবিতে বুধবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে সালমান শাহ্ ঐক্যজোটের ব্যানারে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পাশাপাশি মহাসমাবেশ থেকে সালমান শাহ্কে বাংলা চলচিত্রের কিংবদন্তি নায়ক উল্লেখ করে তার নামে ঢাকা ও সিলেটে সড়ক, এফডিসির একটি ফ্লোর, সিলেট স্টেডিয়ামের নামকরণ ও সালমান শাহ জাদুঘর স্থাপনের দাবি জানানো হয়। সমাবেশের প্রধান অতিথি সালমান শাহ্’র মা বেগম নীলা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলেছেন, সিলেটবাসীসহ দেশবাসী সালমান শাহ হত্যার বিচার চায়। সালমান ভক্তরা দাবি তুলেছে ঢাকায় সালমান শাহ’র নামে রাস্তা করতে হবে, এফডিসির একটি ফ্লোরের নাম করতে হবে সালমান শাহর নামে, জাদুঘর তৈরি করতে হবে এবং সিলেট স্টেডিয়ামের নাম করণ ও সিলেটের একটি সড়কের নামও সালমানর নামে করার। এটা সালমান শাহ্’র ভক্তদের ন্যায্য দাবি। অভিলম্ভে সরকারের উচিৎ এ সব দাবি মেনে তা বাস্তাবায়ন করা। প্রধান বক্তার বক্তব্যে অভিনেতা আহমেদ শরীফ বলেন, সালমান শাহ ছিল বাংলা ছবির আধুনিক নায়ক। সে চলচিত্র শিল্পকে বিশ্বের দরবারে প্রসংশিত করেছিল। তার অকাল মৃত্যুতে আজ যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সকারের উচিত অবিলম্ভে আজকের সমাবেশ থেকে যে দাবিগুলো উঠেছে তা মেনে নেওয়া। অনুষ্ঠানে সালমান শাহ’র বন্ধু দেশের প্রখ্যাত সঙ্গিত শিল্পী আগুন সালামান শাহ্’র বিভিন্ন ছবির গান পরিবেশন করেন। তার বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, সালমান শাহ আমাদের মাঝে নেই দেড় যুগ ধরে। কিন্তু দেশে কোটি মানুষের প্রাণে এখনো সালমান বেঁচে আছে। সালমান ভক্তরা আজ যে দাবি করেছে তার প্রাপ্য থেকেও কম। সমাবেশে সভাপতিত্ব করেন অভিনেতা আলমগীর কুমকুম।
পাশাপাশি মহাসমাবেশ থেকে সালমান শাহ্কে বাংলা চলচিত্রের কিংবদন্তি নায়ক উল্লেখ করে তার নামে ঢাকা ও সিলেটে সড়ক, এফডিসির একটি ফ্লোর, সিলেট স্টেডিয়ামের নামকরণ ও সালমান শাহ জাদুঘর স্থাপনের দাবি জানানো হয়।
সমাবেশের প্রধান অতিথি সালমান শাহ্’র মা বেগম নীলা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলেছেন, সিলেটবাসীসহ দেশবাসী সালমান শাহ হত্যার বিচার চায়। সালমান ভক্তরা দাবি তুলেছে ঢাকায় সালমান শাহ’র নামে রাস্তা করতে হবে, এফডিসির একটি ফ্লোরের নাম করতে হবে সালমান শাহর নামে, জাদুঘর তৈরি করতে হবে এবং সিলেট স্টেডিয়ামের নাম করণ ও সিলেটের একটি সড়কের নামও সালমানর নামে করার। এটা সালমান শাহ্’র ভক্তদের ন্যায্য দাবি। অভিলম্ভে সরকারের উচিৎ এ সব দাবি মেনে তা বাস্তাবায়ন করা।
প্রধান বক্তার বক্তব্যে অভিনেতা আহমেদ শরীফ বলেন, সালমান শাহ ছিল বাংলা ছবির আধুনিক নায়ক। সে চলচিত্র শিল্পকে বিশ্বের দরবারে প্রসংশিত করেছিল। তার অকাল মৃত্যুতে আজ যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সকারের উচিত অবিলম্ভে আজকের সমাবেশ থেকে যে দাবিগুলো উঠেছে তা মেনে নেওয়া।
অনুষ্ঠানে সালমান শাহ’র বন্ধু দেশের প্রখ্যাত সঙ্গিত শিল্পী আগুন সালামান শাহ্’র বিভিন্ন ছবির গান পরিবেশন করেন। তার বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, সালমান শাহ আমাদের মাঝে নেই দেড় যুগ ধরে। কিন্তু দেশে কোটি মানুষের প্রাণে এখনো সালমান বেঁচে আছে। সালমান ভক্তরা আজ যে দাবি করেছে তার প্রাপ্য থেকেও কম।
সমাবেশে সভাপতিত্ব করেন অভিনেতা আলমগীর কুমকুম। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/19371#sthash.nKqO2ZlX.dpuf
