1K
নবীগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজী বিভাগের মেধাবী শিক্ষার্থী ও সমাজকর্মী আছমা জান্নাত মনি নবীগঞ্জ উপজেলার কামারগাও গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।আজ মঙ্গলবার সকালে তিনি শীতার্ত মানুষের মাঝে প্রচন্ড শীতের এ সময়ে গরম কাপড় তাদেরকে পরিয়ে দেন।



হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কামারগাও গ্রামে সমাজকর্মী আছমা জান্নাত মনির উদ্যোগে এবং কুয়েত প্রবাসী এইচ এম ফারুক, তাঁর চাচাতো ভাই ও জনৈক যুক্তরাজ্য প্রবাসীর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে এ সেবা কার্যক্রম বাস্তবায়িত হয়। আছমা জান্নাত মনি গ্রামীণ জনপদে প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তশালী জনগণসহ স্বাবলম্বী সকলের প্রতি আহ্বান জানান।

