নবীগঞ্জে শাখা-বরাক নদীতে নির্মাণ হচ্ছে কালভার্ট:এলাকায় উত্তেজনা

by News Room

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর নামকস্থানে শাখা-বরাক নদীতে পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ করা হচ্ছে ছোট আকারের একটি কালভার্ট। ব্যাহত হবে নৌকা চলাচল। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নদীর মধ্যেখানে কালভার্ট নির্মাণের ফলে শাখা-বরাক নদীর অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছেন সচেতন মহল।

সরকার দেশের নদ-নদী খননের উদ্যোগ নিলেও শাখা-বরাক নদীতে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে নদীটি। তবে কে বা কারা নদী ভরাট করে কালভার্ট নির্মাণ করছেন তাদের পরিচয় পাওয় যায়নি। পানি চলাচলের পথ বন্ধ করে শাখা-বরাক নদীতে কালভার্ট নির্মাণের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করে একটি সংঘবদ্ধ চক্র।
নাদামপুর গ্রামের সুন্দর আলী নামে এক ব্যাক্তি বলেন , রাজনৈতিক একটি অপশক্তি ব্যক্তিরা নদী ভরাট কালভার্ট নির্মাণ করছেন। এই কালভার্ট নির্মাণ হলে বর্ষা মৌসুমে আমরা জমি থেকে বোরো ধান আনা সম্ভব হবে না।

কারন এই কালভার্টের ভেতর দিয়ে ছোট ডিঙি নৌকা যাবে না। সেলিম নামে আরেক ব্যাক্তি বলেন, নদী ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে এখানে কালভার্ট নির্মাণ করার মানে হয়না। আমাদের দেশ নদী মাতৃক দেশ ,এভাবে আমাদের নদী বিলীন হতে দেওয়া যায় না। এই নদী দিয়ে এক সময় চলতো স্টীমার ,জাহাজসহ বিশাল আকারের নৌকা। অধিকাংশ জায়গা চলে গেছে ভূমিখেকুদের দখলে। কালভার্ট নির্মাণ তার একটি অংশ বলে মনে করছেন এলাকাবাসী।

You may also like

Leave a Comment