সিলেটের খবর ডেস্ক: সিলেট নগরীর দর্শন দেউড়ীস্থ আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শৌচাগারের পাশে একটি ড্রেন থেকে বাবুল মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবুল মিয়া আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এএসআই লোকমান আহমদ জানান, গতকাল রবিবার রাতে বিমানবন্দর থানায় বাবুল নামের এক স্কুলে ছাত্রের পিতা শামছুল হক তাঁর ছেলে নিখোঁজ রয়েছে মর্মে একটি সাধারণ ডায়রি করেন। তাঁর ছেলে আব্দুল গফুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বলেও ডায়রিতে উল্লেখ করেন তিনি। এএসআই লোকমান জানান, আজ সকালে নগরীর দর্শন দেউড়ী এলাকার একটি ড্রেনে লাশের সন্ধান পাওয়া গেছে, এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার পর গতকাল রোববার জিডি করে যাওয়া ব্যক্তি শামছূল হককে খবর দেয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে তাঁর ছেলে দাবি করেন।
নিহত বাবুল মিয়া আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এএসআই লোকমান আহমদ সিলেটভিউ২৪ডটকমকে জানান, গতকাল রবিবার রাতে বিমানবন্দর থানায় বাবুল নামের এক স্কুলে ছাত্রের পিতা শামছুল হক তাঁর ছেলে নিখোঁজ রয়েছে মর্মে একটি সাধারণ ডায়রি করেন। তাঁর ছেলে আব্দুল গফুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বলেও ডায়রিতে উল্লেখ করেন তিনি।
এএসআই লোকমান জানান, আজ সকালে নগরীর দর্শন দেউড়ী এলাকার একটি ড্রেনে লাশের সন্ধান পাওয়া গেছে, এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করার পর গতকাল রোববার জিডি করে যাওয়া ব্যক্তি শামছূল হককে খবর দেয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে তাঁর ছেলে দাবি করেন। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/28953#sthash.hUq6EWwT.dpuf
