নগরীর কাষ্টঘরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন শফিক চৌধুরী

by News Room

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কালীপূজা উপলক্ষ্যে সিলেট নগরীর কাষ্টঘর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) তিনি কাষ্টঘরের মা শক্তির আরধানায় পূজা মন্ডপ পরিদর্শন সহ বিভিন্ন পূজা মন্ডপের খোজ খবর নেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করার জন্য আহ্বান জানান।

এসময় তিনি বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দীপাবলী পূজা সকলের মঙ্গল নিয়ে আনে এই আশাবাদ ব্যক্ত করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট অঞ্চলের সহ সভপতি কবিরাজ কানু লাল পাল, শুভ্রাংশু চক্রবত্তী টিটু, অমর দত্ত, রাখাল দত্ত, রাখাল দত্ত সহ স্থানীয় গনমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment