159
ডেস্ক:: বিশ্বকাপ ফুটবল-২০১৪ উপলক্ষ্যে সিলেট নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। বুধবার বিকেলে নগরীর পাঠানটুলা থেকে জিন্দাবাজার পর্যন্ত এই শোভাযাত্রা পালন করা হয়।
পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং আফসর খানের নেতৃত্বে এই শোভাযাত্রায় প্রায় শতাধিক আর্জেন্টাইন সমর্থকরা অংশগ্রহণ করে।
পাঠানটুলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে আবার পাঠানটুলায় গিয়ে শেষ হয়।
