দোয়ারাবাজার উপজেলা সমিতি সিলেট এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সফল প্রবীন সংগঠক আব্দুল আউয়াল এর যুক্তরাজ্য গমন উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ হোটেল কোরেইশীর হল রুমে আয়োজিত সভায় সভাপত্বিত করেন সমিতির আহবায়ক মাসুক আহমদ তাহের।
সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ ছায়াদ আহমদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি আব্দুল আউয়ালকে সমিতির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সংবর্ধিত অতিথি আব্দুল আউয়াল বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে থেকে সিলেট মহানগর সহ দোয়ারাবাজার এলাকায় নিজ খরচে সাধ্যানুযায়ী সেবা দিয়েছেন। তিনি সমিতির কার্যক্রমকেও এগিয়ে নিতে অনেক পরিশ্রম দিয়েছেন।
সংবর্ধিত অতিথি আব্দুল আউয়াল বলেন, যুক্তরাজ্যে বসবাসকালীন সময় তিনি সিলেটের নিজ এলাকার উন্নয়নে অবদান রাখবেন। যুক্তরাজ্য গমনকালে তিনি সকল মহলের দোয়া চেয়েছেন।
সভায় নেতৃবৃন্দ সমিতির পক্ষ থেকে তাকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
সভায় বক্তব্য দেন সমিতির সিনিয়র সদস্য মহিতোষ মজুমদার বসু, সদস্য ও দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক এম. শমসের আলী, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স ও একাউন্টস বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোঃ আবুল হাসনাত, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল, সমিতির অন্যতম সদস্য ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, দরগাহ গেইট হোটেল কোরেইশীর ব্যবসায়িক পার্টনার শামীম আজাদ, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন ও অর্থ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট ফখরুজ্জামান, এডভোকেট কানাই লাল দাশ, মোঃ সায়াদ মিয়া, রোটারিয়ান মোঃ আব্দুল বাছিত, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট হাসান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোঃ আশরাফ হোসেন, মোতাহির রানা চৌধুরী, ইউপি মেম্বার আব্দুস সালাম খান, সাবেক মেম্বার আব্দুল মছব্বির, হরি দাস, অসিত দাস প্রমুখ।
শেষে সমিতির আয়োজনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।
