দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় ছাতকের যুবক নিহত

by News Room

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আকাশ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। পেশায় দিন মজুর আকাশ মিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রংপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দোয়ারাবাজার উপজেলার একটি হাওর এলঅকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রাম্য পূর্ব বিরোধের জেল ধরে রংপুর গ্রামের কাশেম মিয়াসহ বেশ কয়েকজন প্রতিবেশী আকাশ মিয়াকে তার বাড়ীর সামনে মারপিট করে। গতকাল বৃহম্পতিবার বিকেলে আকাশের বড় ভাই কুমিল্লা থেকে বাড়ী ফিরছে। এ খবর পেয়ে তার ভাইকে এগিয়ে আনতে গেলে দোয়ারাবাজার এলাকার একটি হাওরের রাস্তায় প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়।
স্থানীয় লোকজন তাকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য জমসিদ আলী বলেন, গত বুধবার বিকেলে আকাশের উপর হামলার সময় মধ্যস্থতা করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি। ওই হামলার বিষয়ে ছাতক থানায় ওই রাতেই একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।

খবর পেয়ে দোয়ারাবাজার ও ছাতক থানা পুলিশ এবং সহকারী পুলিশ সুপার বেলাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওই যুবকের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে রাতেই ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment