224
দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যা করেছে এক যুবক। অভিযুক্ত ধর্ষককে ৩০শে এপ্রিল, মঙ্গলবার সকালে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি লিটন আহমদ(২০) ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লবপুর গ্রামের খলিল আহমেদের ছেলে। নিহত কলেজ ছাত্রী তমা আক্তার(১৮) দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের কন্যা সন্তান।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যুৎ বিহীন অবস্থায় নিহতের নিজ গৃহে(পান্ডারগাঁও) বাবা মায়ের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে লিটন বাড়ির ভেতরে ঢুকে তমাকে ধর্ষণ করে।একসময় ধর্ষণ শেষে তমাকে শ্বাসরোধ করে হত্যা করেন ।
আনুমানিক রাত ৮ টা ৩০ মিনিটের দিকে নিহত তমার ছোট ভাই বাড়িতে এসে তার বোনের লাশ দেখতে পায়। ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় পুলিশকে খবর দেওয়া হলে অত:পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জানান যে,তমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।ঐ রাতেই উপজেলা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন; মামলা দায়ের পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামি লিটন আহমদকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি;মোঃ লিটন আহমদ ভিকটিম তমা আক্তারকে (১৮) ধর্ষণ পূর্বক হত্যার কথা স্বীকার করেন নিজ মুখে।
