দুর্বৃত্তের গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত

by News Room

আন্তর্জাতিক ডেস্ক:ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে নিজ বাড়িতে গুলি চালিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাত দুর্বৃত্ত।

রাতের আঁধারে হাইতির এই প্রেসিডেন্টকে আততায়ীরা গুলি চালিয়ে হত্যা করেছে বলে বুধবার দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এক বিবৃতিতে জানিয়েছেন।

এ নিয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।

You may also like

Leave a Comment