দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর পূর্বপাড়া পশ্চিমের মাঠে স্বপ্নপূরণ স্পোর্টি কাবের উদ্যোগে ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
দিশারী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং টুর্নামেন্টে পরিচালনা কমিটি সদস্য সোহেল আহমদ এর পরিচালনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নূরুল হুদা কুরাইশী, দক্ষিণ সুরমা প্রেসকাব সদস্য ও দৈনিক সিলেট সুরমার স্টাফ ফটো সাংবাদিক এম.এ খালিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলচন আলী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের শিক্ষক এম. মকবুল আলী, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আজাদ উদ্দিন, ব্যবসায়ী জামাল আহমদ জামান। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন। অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুস শহীদ, আসব আলী, সেলিম আহমদ, টুর্নামেন্ট কমিটির সদস্য পারভেজ আহমদ, রাজু আহমদ, বুলবুল আহমদ, ছদর আহমদ, উমেল আহমদ, সুমন আহমদ, জামিল, সুহেল, কামিল, তাজিম, হিরন, অপু, রাসেল, তালহা, আব্দুল খালিক প্রমুখ।
ফাইনাল খেলায় ইয়ং স্টার জালালপুর বনাম জুনেদ স্পোর্টিং কাব বরইকান্দির মধ্যে অনুষ্ঠিত হয়। ২-১ গোলে জুনেদ স্পোর্টিং কাব বরইকান্দি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন উমেল আহমদ, সহকারী ছদর আহমদ। শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১ম পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইমাদ উদ্দিন নাসিরী বলেছেন, তরুণ প্রজন্মেরা আগামী দিনের চালিকা শক্তি। তাদের মানসিক বিকাশে এবং সুস্থ-সুন্দর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে অপরাধের পথ থেকে সরিয়ে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের এলাকাভিত্তিক টুর্নামেন্টের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরী করা সম্ভব। যারা দক্ষ হিসেবে গড়ে উঠতে পারবে তারা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে খেলা সুযোগ পায়। তিনি এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা আয়োজকদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
দাউদপুরে স্বপ্নপূরণ স্পোর্টি কাবের মিনি ফুটবলের পুরস্কার বিতরণ
147
previous post
